ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়কে একদিনে প্রাণ গেল ১৬ জনের, সিলেটে বাস সংঘর্ষে নিহত ৮ নগ্ন প্রেমে, নগ্ন মনে ইলিয়াস আলী গুমের ঘটনা পৃথক মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে থাকছে ভর্তি পরীক্ষা ৫ শতাংশ মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, নতুন মজুরি বোর্ড গঠনের দাবি চা শ্রমিক ইউনিয়নের টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ ধলেশ্বরী থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে শামসুল হক সেতু বঙ্গভবনের নতুন বাসিন্দা কি মির্জা ফখরুল? বিএনপিতে জোর আলোচনা, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান নদীদূষণ রোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন

ভাঙ্গায় কেয়ারটেকারের হাত পা বাঁধা লাশ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ির ভবনের দ্বিতীয় তলা থেকে বাড়ির কেয়ারটেকার আব্দুল ওহাব মাতুব্বর(৭০) এর হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গত বুধবার (৮ জানুয়ারি) রাত ১১ দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের প্রয়াত চিকিৎসক জামালউদ্দিন খলিফার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ওহাব মাতুব্বর ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের বাসিন্দা। এলাকা সূত্রে জানা যায়, প্রয়াত চিকিৎসক জালালউদ্দিন খলিফা ঢাকার পিজি হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি গ্রামের বাড়িতে দ্বিতীয়তলা বাড়ী করেছিলেন। গত বছর বাড়ীর মালিক মারা যান।

Capture

গ্রামের বাড়িতে তার পরিবারের কেউ থাকতেন না। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় থাকেন। কেয়ারটেকার ওহাব মাতুব্বর বাড়িটি দেখাশোনা করতেন। কয়েকদিন যাবৎ বাড়িতে সন্ধ্যার পর আলো জ্বলতে না দেখে এলাকাবাসীর সন্দেহ হলে বুধবার রাতে বিল্ডিং এর উপরে উঠে, এ সময় রুমের ভিতরে আসবাব পত্র নিচে পড়ে থাকতে দেখে এবং বিল্ডিং এর সিঁড়ির উপরে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পেয়ে ভাঙ্গা থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্দার করে। এ বিষয়ে ভাংগা থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে কেয়ারটেকারকে খুন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাঙ্গায় কেয়ারটেকারের হাত পা বাঁধা লাশ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫