সংবাদ শিরোনাম ::
‘নির্ভীক’র মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব কোম্পানীগঞ্জের নতুন স্মরণিকা নির্ভীক এর মোড়ক উন্মোচন করেছেন।
বুধবার (২৬ জুন) বিকেলে তিনি ধানমন্ডিতে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এক যুগপূর্তি উপলক্ষে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ স্মরণিকাটি প্রকাশ করে।
এ সময় ওবায়দুল কাদের বলেন, একটি সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। এ সময় প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকা ‘নির্ভীক’ এর সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্যকে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।





















