ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই গ্রামের বাঁশবাগান থেকে বুধবার (১১ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মহব্বত বিশ্বাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। নিহত মহব্বত চাকই গ্রামের কালাম বিশ্বাসের ছেলে। পুলিশ লাশ উদ্বার করে রাতেই ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর সকালে মহব্বত বিশ্বাস বাড়ি থেকে বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি। রাতে তাঁর স্বজনেরা অনেক খোঁজাখুজি করে সন্ধান পাননি। বুধবার বিকালে গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে মহব্বতের মরদেহ গলায় ফাঁস দেয়া অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে নড়াইল সদর থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড সে ব্যাপারে পুলিশ তদন্ত চালাচ্ছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তপূর্বক আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪