ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

রাঙামাটিতে হযরত ফাতেমা (রা.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

আহমদ বিলাল খান
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুজ জোহরা (রা.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার শতাদিক নারীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাঙামাটি ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আলম ছিদ্দিকী।

অনুষ্ঠানে ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, শহীদে কারবালা ইমাম হোসাইনের মহীয়সী মা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তায়ালা আনহা’র শানে আলোচনা সভা করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। হযরত ফাতিমা (রা.) তিনি একজন মহিলা হিসেবে, একজন মা হিসেবে আমাদের সকলের আদর্শ। দুঃখজনক হলেও সত্য যে, আজ আমাদের সমাজে ফাতিমা, জোহরা নামের সংখ্যা যেমন কমেছে, তেমনি কমেছে মা ফাতিমার আদর্শের নারী সমাজ। তাই তিনি জীবনের সর্বত্র হযরত ফাতেমা (রা.)এর জীবনাদর্শ অনুসরনের জন্য উপস্থিত মহিলাদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ফাতিমা জাহরা (রা.) ছিলেন রাসুলের সর্বাধিক স্নেহের ও আদরের দুলালি। যখনই রাসুলের কাছে যেতেন রাসুল তাকে অভ্যর্থনা জানাতেন। মাথায় চুমো দিতেন। সম্মানার্থে পাশে বসাতেন। হাদিসের ভাষায় ফাতিমা রা. জান্নাতি নারীদের সরদার। নবী (সা.) বলেন, ফাতিমা জান্নাতের নারীদের সরদার এবং হাসান-হোসাইন জান্নাতের যুবকদের সরদার। এছাড়াও নবীজি তাকে পৃথিবীর সকল নারীদের শ্রেষ্ঠ গণ্য করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাইতুল আমান জামে মসজিদের খতিব মাও. মো. আশাহাদুল ইসলাম, রূপনগর বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মিরাজ উদ্দিনসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাঙামাটিতে হযরত ফাতেমা (রা.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪