ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিশ্বকাপ চলাকালীন নেপালকে নিষিদ্ধ করল ফিফা শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদারে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করছে বড় দলগুলো, বিদায় অনেকের পাবনায় হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র দুই শিশুকে বাঁচাতে গিয়ে মৃত্যু! পুকুরে ডুবে ৩ প্রাণহানি রায়পুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনির শিকার যুবকের মৃত্যু ভূমিকম্পের আগেই ভেনেজুয়েলাকে সতর্ক করল গুগল, কীভাবে মিলল তথ্য? হামে সাড়ে তিন মাসে ৬৯৮ শিশুর মৃত্যু

বিশ্বকাপ চলাকালীন নেপালকে নিষিদ্ধ করল ফিফা

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান ২০২৬ বিশ্বকাপের উত্তাপের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। ফুটবল প্রশাসনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল ফেডারেশনকে (এএনএফএ) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে ফিফা জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালের ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। অভিযোগ, দেশটির ফুটবল প্রশাসনের কার্যক্রমে নিয়মবহির্ভূতভাবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ রয়েছে।

নিষেধাজ্ঞার ফলে নেপালের কোনো ক্লাব ফিফা ও এএফসির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। পাশাপাশি ফিফার কোনো প্রকল্প বা কার্যক্রমেও অংশগ্রহণের সুযোগ থাকবে না দেশটির।

ফিফা জানিয়েছে, পরবর্তী কংগ্রেসের আগে শর্ত পূরণ করে আবেদন করলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এর আগে বিভিন্ন সময়ে ফুটবল প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া, পাকিস্তান ও কঙ্গোর মতো দেশের ফুটবল সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।

২০২২ সালে ভারতের ফুটবল ফেডারেশনকেও (এআইএফএফ) একই কারণে নিষিদ্ধ করেছিল ফিফা। সে সময় ভারতের ফুটবল ফেডারেশনের কার্যক্রমে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ ওঠে। পরে পরিস্থিতির পরিবর্তন হলে নিষেধাজ্ঞা তুলে নেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা।

বিশ্বকাপের মতো বড় আয়োজন চলাকালে নেপালের ওপর ফিফার এই সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপ চলাকালীন নেপালকে নিষিদ্ধ করল ফিফা

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬