ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আটক যুবক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিশ্বকাপ চলাকালীন নেপালকে নিষিদ্ধ করল ফিফা শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদারে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করছে বড় দলগুলো, বিদায় অনেকের পাবনায় হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র দুই শিশুকে বাঁচাতে গিয়ে মৃত্যু! পুকুরে ডুবে ৩ প্রাণহানি রায়পুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনির শিকার যুবকের মৃত্যু ভূমিকম্পের আগেই ভেনেজুয়েলাকে সতর্ক করল গুগল, কীভাবে মিলল তথ্য?

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ফুলবাড়ীর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), দিনাজপুরের সহায়তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি ফুলবাড়ীর সভাপতি অধ্যাপক মো. নজমুল হক। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম আনসারী।

এসময় বক্তব্য দেন চক মথুরা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আসাদুজ্জামান, খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফেরদৌস আলম বাবুল ও বেলাল হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল- “দুর্নীতি অর্থনৈতিক উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা”, “দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারির চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক কার্যকর”, “কঠোর আইনি প্রয়োগই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে”, “নৈতিক ও দেশপ্রেমের অভাবেই সমাজে দুর্নীতির বিস্তার ঘটে”, “পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির মূল কারণ”, “তথ্যপ্রযুক্তির ব্যবহারই দুর্নীতি প্রতিরোধের অন্যতম হাতিয়ার” এবং “রাজনৈতিক সদিচ্ছার অভাবেই দুর্নীতি নির্মূল হচ্ছে না”।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬