সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
পেনাল্টি মিসের হতাশা ভুলে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে অসাধারণ এক গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচের ৩৮তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে থিয়াগো আলমাদা ডামি করেন। এরপর মেসি বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন। তাঁর এই গোলে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এই গোলের মধ্য দিয়েই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে গেলেন আর্জেন্টিনার অধিনায়ক।
বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ২৮ ম্যাচে ১৭টি। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়া মেসির মুকুটে যোগ হলো আরও একটি ঐতিহাসিক পালক।


















