ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আলোচনায় ‘কিং অব দ্য নর্থ’ অ্যান্ডি বার্নহ্যাম

স্টারমারের বিদায়ের পর ব্রিটেনের মসনদে কে?

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিয়ের স্টারমারের পদত্যাগের পর এখন ব্রিটেনের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন—লেবার পার্টির নতুন নেতা কে হবেন? আর সেই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন উত্তর ইংল্যান্ডের জনপ্রিয় নেতা অ্যান্ডি বার্নহ্যাম।

স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়তে থাকায় অবশেষে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে তাকে। এর পর থেকেই নতুন নেতৃত্বের সম্ভাব্য তালিকায় সবার আগে উঠে এসেছে ৫৬ বছর বয়সী বার্নহ্যামের নাম।

১৯৭০ সালে জন্ম নেওয়া অ্যান্ডি বার্নহ্যাম বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র। কোভিড-১৯ মহামারির সময় কনজারভেটিভ সরকারের নীতির কঠোর সমালোচনা করে তিনি জাতীয় রাজনীতিতে পরিচিতি পান। উত্তর ইংল্যান্ডের সাধারণ মানুষের পক্ষে শক্ত অবস্থান নেওয়ায় তিনি পেয়েছেন ‘কিং অব দ্য নর্থ’ খ্যাতি।

তবে প্রধানমন্ত্রী হওয়ার পথে তার সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। কারণ তার জনপ্রিয়তা মূলত উত্তর ইংল্যান্ড ও শ্রমজীবী মানুষের মধ্যে বেশি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে হলে ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডেও ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে।

সমর্থকদের মতে, বার্নহ্যামের প্রশাসনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা তাকে শক্তিশালী প্রার্থী করেছে। তবে সমালোচকদের প্রশ্ন—মেয়র হিসেবে সফলতা জাতীয় পর্যায়ের নেতৃত্বে কতটা কাজে লাগবে, সেটিই এখন বড় পরীক্ষা।

এর আগে স্টারমারের বিরুদ্ধে লেবার পার্টির শতাধিক এমপি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। দলের অভ্যন্তরীণ চাপের মুখেই তার বিদায় অনিবার্য হয়ে ওঠে।

এখন ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে একটাই আলোচনা—স্টারমারের উত্তরসূরি হিসেবে কি ‘কিং অব দ্য নর্থ’ অ্যান্ডি বার্নহ্যামই উঠবেন ১০ ডাউনিং স্ট্রিটের মসনদে?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলোচনায় ‘কিং অব দ্য নর্থ’ অ্যান্ডি বার্নহ্যাম

স্টারমারের বিদায়ের পর ব্রিটেনের মসনদে কে?

সংবাদ প্রকাশের সময় : ০১:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬