ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষার হলে—হার না মানা ইসমাইলের গল্প খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্টারনেট ছাড়াই মেসেজ আদানপ্রদান আরশোলা’দের! নেপথ্যে কোন প্রযুক্তি? বিশ্বকাপে ফুটবলার ছেড়ে কোন ক্লাব কত টাকা পেল? গাজী নজরুলের ‘শূন্য’ আসনে নির্বাচনে লড়বেন হিরো আলম! অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, উচ্চ আদালতের রায় অমান্য আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ফ্ল্যাট-জমি নিবন্ধন ফি যৌক্তিক করার দাবি রিহ্যাবের পানিতে ডুবে মৃত্যু- একটি অবহেলিত জনস্বাস্থ্য সংকট মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: খুলনা রেঞ্জের ডিআইজি

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি, মসজিদে রাজনীতি বন্ধের আহ্বান এমপিদের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন ঝালকাঠী-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। একই সঙ্গে ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ।

সোমবার (২২ জুন) সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে রফিকুল ইসলাম জামাল বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই। তিনি সরকারের প্রতি জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

তিনি বলেন, “ফ্যাসিস্টদের মতো জামায়াতের রাজনীতিও নিষিদ্ধ করা উচিত।” এ সময় তিনি দলটির নির্বাচনী প্রচারণার সমালোচনা করেন।

রফিকুল ইসলাম জামাল অভিযোগ করেন, নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেই কোনো দল প্রকৃত ইসলামের প্রতিনিধিত্ব করে না। তিনি ঝালকাঠী-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হকের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ভোটের বিনিময়ে বেহেশতের নিশ্চয়তার মতো বক্তব্যকে ধর্মের অপব্যবহার বলে মন্তব্য করেন।

এদিকে একই দিনের বাজেট আলোচনায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক কার্যক্রম বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ ও কোরআন চর্চার পরিবেশ বজায় রাখা উচিত। কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে হওয়া উচিত নয়।

রেজা আহমেদ বলেন, অন্যান্য রাজনৈতিক দল যদি মাঠ বা খোলা স্থানে কর্মসূচি পালন করতে পারে, তাহলে মসজিদে রাজনীতি করার প্রয়োজন নেই। এ বিষয়ে আইন প্রণয়নের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান এবং সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি, মসজিদে রাজনীতি বন্ধের আহ্বান এমপিদের

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬