ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়কে একদিনে প্রাণ গেল ১৬ জনের, সিলেটে বাস সংঘর্ষে নিহত ৮ নগ্ন প্রেমে, নগ্ন মনে ইলিয়াস আলী গুমের ঘটনা পৃথক মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে থাকছে ভর্তি পরীক্ষা ৫ শতাংশ মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, নতুন মজুরি বোর্ড গঠনের দাবি চা শ্রমিক ইউনিয়নের টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ ধলেশ্বরী থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে শামসুল হক সেতু বঙ্গভবনের নতুন বাসিন্দা কি মির্জা ফখরুল? বিএনপিতে জোর আলোচনা, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান নদীদূষণ রোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন

গাইবান্ধায় ৬ শিক্ষকের বিদায় অনুষ্ঠান

সরকার লুৎফর রহমান গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ক্লাস্টারভুক্ত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষক আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। বিদায় গ্রহণ মুহূর্তে শিক্ষকরা আবেগপ্রবণ হয়ে যান, অশ্রুসিক্ত হয়ে পড়েন।

শিক্ষকতা থেকে বিদায় গ্রহণকারী ৬ শিক্ষক হলেন, পূর্ব প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, খামার দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সরকার, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিমা রাণী চক্রবর্ত্তী, পশ্চিম মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, কিশামত হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক ও প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র বর্মণ।

এই ৬ শিক্ষকের বিদায় উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে প্রাথমিক শিক্ষা পরিবার, কামারপাড়া ক্লাস্টার। কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহিদুল ইসলাম।

সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আরশাদ ও সোনালী সরকার, সাদুল্যাপুর উপজেলা শিক্ষা অফিসার শম্ভু চরণ দাস, সদর উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান এবং শিক্ষক ফাতেমা খাতুন, বিদায়ী শিক্ষক আবু বকর সরকার ও এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আনিছুর রহমান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষদের উত্তরীয় পরিয়ে দেন অতিথিবৃন্দ। এছাড়াও তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সংগীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধায় ৬ শিক্ষকের বিদায় অনুষ্ঠান

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫