সংবাদ শিরোনাম ::
রেলের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা বাতিল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। সোমবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত লিখিত পরীক্ষা বাতিল করা হলো। ওই পদের পরীক্ষা ২০২৫ সালের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।



















