ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

পলাশবাড়ীতে যত্রতত্র ব্যানার ফেস্টুনে সয়লাব 

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:২২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে যত্রতত্র বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত ব্যানার-ফেস্টুন ও সাইনবোর্ডে ছেয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায় পৌরসভার অনুমোদন না নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার-ফেস্টুন রাস্তার দু’ধারে বা উপরে বিদ্যুতের খুঁটিতে ঝুঁকিপূর্ণভাবে টাঙিয়ে শহরের সৌন্দর্য বিনষ্ট করছে। 

বিজ্ঞাপনের জন্য মানুষের অকৃত্রিম বন্ধু গাছের বুকে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে ব্যানার, ফেস্টুন। সড়কের পাশের গাছগুলো মানুষের অকৃত্রিম বন্ধু হলেও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বিজ্ঞাপনদাতাদের নিষ্ঠুরতার শিকার হচ্ছে। গাছে পেরেকবিদ্ধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগানোর ঘটনা দিন দিন বাড়ছে। এতে করে সড়কের পাশের গাছগুলো পড়েছে ঝুঁকির মুখে। এদিকে পৌরসভাও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। 

অবৈধ ব্যানার ফেস্টুন নিয়ন্ত্রণকল্পে প্রয়োজন আইনের যথাযত প্রয়োগ। এতে করে অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সচেতন পৌর বাসির অনেকেই।

এবিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ আল ইয়াসা রহমান তাপাদার এর দৃষ্টি আকর্ষণ করলে তিনি দ্রুত অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পলাশবাড়ীতে যত্রতত্র ব্যানার ফেস্টুনে সয়লাব 

সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:২২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪