ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ বরখাস্ত জলবায়ু তহবিল ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ২২৩ টাকা বিএনপি নেতার করা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেপ্তার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৬৪ কারখানায় ছুটি বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ভূমিহীনদের নামে পুকুর বরাদ্দের দাবিতে মানববন্ধন, পুলিশি নির্যাতনের অভিযোগ কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম বার্তা, থাকছে ১০ ধরনের সুবিধা মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার

কপ-৩১ সম্মেলনে জলবায়ু তহবিল অনুদান হিসেবে চাওয়ার কথা জানাবে বাংলাদেশ

জলবায়ু তহবিল ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি তুলে ধরবে বাংলাদেশ। একই সঙ্গে কার্বন নিঃসরণে বড় দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে আসন্ন জলবায়ু সম্মেলনে। এ সম্মেলনে যোগ দিতে স্বল্প সময়ের জন্য তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধানমন্ত্রীর সফরের তারিখ ও সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরসূচি ও সংশ্লিষ্ট বিষয়গুলো জানানো হয়। এবারও তা করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী খুব অল্প সময়ের জন্য তুরস্কে থাকবেন এবং সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন।

সম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে বলে জানান শামা ওবায়েদ। এর একটি হলো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশসহ এ অঞ্চলের মানুষের অর্জন আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। অন্যটি হলো, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু তহবিল ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি কার্বন নিঃসরণে বড় দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে। কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলেও উল্লেখ করেন তিনি।

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও সম্মেলনে তুলে ধরা হবে। শামা ওবায়েদ জানান, গত ছয় মাসে প্রধানমন্ত্রী খাল খনন, বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কপ-৩১ সম্মেলনে জলবায়ু তহবিল অনুদান হিসেবে চাওয়ার কথা জানাবে বাংলাদেশ

জলবায়ু তহবিল ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬