ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ২২৩ টাকা বিএনপি নেতার করা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেপ্তার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৬৪ কারখানায় ছুটি বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ভূমিহীনদের নামে পুকুর বরাদ্দের দাবিতে মানববন্ধন, পুলিশি নির্যাতনের অভিযোগ কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম বার্তা, থাকছে ১০ ধরনের সুবিধা মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ফরিদপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ব্যবসায়ী মো. নয়ন হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাপ্রাপ্ত নয়ন হোসেনের বয়স ২০ বছর। তিনি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সমশের আলীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিতে অনিয়ম কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার কোনো সুযোগ নেই। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসন সচেষ্ট রয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬