ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ২২৩ টাকা বিএনপি নেতার করা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেপ্তার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৬৪ কারখানায় ছুটি বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ভূমিহীনদের নামে পুকুর বরাদ্দের দাবিতে মানববন্ধন, পুলিশি নির্যাতনের অভিযোগ কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম বার্তা, থাকছে ১০ ধরনের সুবিধা মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট

বিএনপি নেতার করা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকিতে এক বিএনপি নেতাকে মারধর ও তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনাকে ঘিরে পাল্টা চাঁদাবাজির অভিযোগও উঠেছে। মামলার প্রধান আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাওলাদারের দাবি, ওই বিএনপি নেতাই তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছিলেন।

রোববার (১ নভেম্বর) রাতে ইমরানকে গ্রেপ্তার করা হয়। মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী খলিলুর রহমান শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

মামলার এজাহারে খলিলুর রহমান অভিযোগ করেন, শনিবার আসামিরা তালতলী বাজারে একটি দোকানের সামনে তাঁকে গালিগালাজ ও মারধর করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ২১ হাজার ৫০০ টাকা নিয়ে যান তাঁরা। আসামিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল বলেও এজাহারে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, মামলার প্রধান আসামি রাকিব হাওলাদার বিএনপি নেতা খলিলুর রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন। তাঁর ভাষ্য, ড্রেজারের লাইন টানাকে কেন্দ্র করে খলিল জোমাদ্দার তাঁদের কাছে দুই লাখ টাকা দাবি করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়।

রাকিবের দাবি, গ্রেপ্তারের আগে ছাত্রদল নেতা ইমরানও এ বিষয়ে ওই বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। তবে পুলিশ জানিয়েছে, ওই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে খলিলুর রহমান বলেন, নিজেদের দায় এড়াতে প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদল নেতার করা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতার করা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬