ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলায় ব্যবসায়ী নিহত পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টা নিষ্ক্রিয় থাকবে শুক্রাণু গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কৃষকলীগ নেত্রী পুতুল রাণী কারাগারে উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন, সংকট পছন্দের বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব জাহাঙ্গীর পোশাক কারখানার উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কমলগঞ্জে ‘মহাদূত সাধু মিখায়েল পূর্ণাঙ্গ ধর্মপল্লী হিসেবে আত্মপ্রকাশে পথযাত্রা বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা,দাবি ৩০ হাজার

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলায় ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে কিছুক্ষণের জন্য নেওয়া মোটরসাইকেল ১৩ দিন পরও না দেওয়ায় ফেরত চাইতে গেলে হামলা-মারধরের ঘটনায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় তার ছেলে পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকেও মারধর করা হয়। একই এলাকার শাকিল হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন আহত সাইফুল। রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, সাইফুলের মোটরসাইকেল নিয়ে শাকিল দিচ্ছিলো না। মোটরসাইকেল ফেরত চাইতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে শাকিলসহ তার অনুসারীরা সাইফুল ও তার বাবা হোসেনকে মারধর করে। এতে হোসেন মারা যান।নিহত হোসেন কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে ও স্থানীয় বাজারের দর্জি ব্যবসায়ী। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

‎পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ১৮ অক্টোবর দুপুরে সাইফুলের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল কিছুক্ষণের জন্য নেয়। এরপর মোটরসাইকেলটি দিবে, দিচ্ছে বলে ১৩দিন পার হলেও দেয়নি। ঘটনার সময় সাইফুল ও তার বাবা হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলটি আনতে ঘটনাস্থলে শাকিলের কাছে যায়। তবে শাকিল তাল-বাহনা শুরু করে। এসময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাকিলসহ তার অনুসারীরা হোসেনদের ওপর হামলা চালায়।

এদিকে মারধরের ঘটনায় হোসেন ও সাইফুল গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, মৃত অবস্থায় হোসেনকে নামে লোকটিকে হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত করার পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

লক্ষ্মীপুর ‎সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা আছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলায় ব্যবসায়ী নিহত

সংবাদ প্রকাশের সময় : ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬