ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টা নিষ্ক্রিয় থাকবে শুক্রাণু গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কৃষকলীগ নেত্রী পুতুল রাণী কারাগারে উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন, সংকট পছন্দের বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব জাহাঙ্গীর পোশাক কারখানার উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কমলগঞ্জে ‘মহাদূত সাধু মিখায়েল পূর্ণাঙ্গ ধর্মপল্লী হিসেবে আত্মপ্রকাশে পথযাত্রা বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা,দাবি ৩০ হাজার তুলারামপুর ব্রিজের পাশে মারধরের শিকার যুবকের হাসপাতালে মৃত্যু ১০০ টাকার প্রাইজবন্ডের ১২৫তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের ভাষ্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।

জেলা প্রশাসক বলেন, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

কয়েক দিন ধরে শ্রমিক বিক্ষোভ

ন্যূনতম বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে বিক্ষোভ চলাকালে পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দফায় সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যানজট এবং নিরাপত্তা পরিস্থিতি ঘিরে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬