ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কৃষকলীগ নেত্রী পুতুল রাণী কারাগারে উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন, সংকট পছন্দের বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব জাহাঙ্গীর পোশাক কারখানার উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কমলগঞ্জে ‘মহাদূত সাধু মিখায়েল পূর্ণাঙ্গ ধর্মপল্লী হিসেবে আত্মপ্রকাশে পথযাত্রা বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা,দাবি ৩০ হাজার তুলারামপুর ব্রিজের পাশে মারধরের শিকার যুবকের হাসপাতালে মৃত্যু ১০০ টাকার প্রাইজবন্ডের ১২৫তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা শুঁটকির ২৪ নমুনার সব কটিতেই মাইক্রোপ্লাস্টিক, শনাক্ত ৯ ধরনের কণা

সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কৃষকলীগ নেত্রী পুতুল রাণী কারাগারে

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ নেত্রী পুতুল রানী (২৮) কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার বিকেলে পুলিশ ইসলামপুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুতুল রানী ইসলামপুর বাজার এলাকার বাসিন্দা এবং উপজেলা কৃষক লীগের মহিলা-বিষয়ক সম্পাদক।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর পৌর শহরের বিজয় চত্বর সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পরলে ৯ অক্টোবর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলু মিয়া বাদী হয়ে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলায় কৃষক লীগ নেত্রীসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুতুল রানী এ মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসান বলেন, এজাহারভুক্ত আসামি পুতুল রানীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কৃষকলীগ নেত্রী পুতুল রাণী কারাগারে

সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬