ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ; জমির ভাগ চেয়ে পাল্টা অভিযোগের কথা জানিয়েছেন অভিযুক্ত আব্দুল কাদের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৈতৃক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল হাকিম।

গত ২১ নভেম্বর সকালে উপজেলার ৭ নম্বর রাতোর ইউনিয়নের বাহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গরকতগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া জমিটি ভোগদখল করে আসছেন। গত ২১ নভেম্বর আব্দুল কাদেরসহ কয়েকজন জমিটি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তাঁরা আব্দুল হাকিমের পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে প্রতিকার চেয়ে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন মো. আ. কাদের (৫০), মো. এনামুল হক (৪৭), মো. রমজান আলী (৩০), মো. ইয়াশিন আলী (৩২), মো. জয়নুল হক (৬০), মো. রেজাউল হক (৫৫), মো. শামসুল হক (৫৮), মো. আমিরুল হক (৫৬), মো. ইলিয়াশ আলী (৩২), মো. আ. হাকিম (৫০), মো. শাহাজত আলী (৪৫), মো. আনারুল ইসলাম (৬০), মো. হাফিজুল ইসলাম (৫০) ও মো. ইসলাম (৪৮)। তাঁদের সবার বাড়ি রাতোর ইউনিয়নের গরকতগাঁও এলাকায়।

আব্দুল হাকিমের দাবি, বাহেরপাড়া মৌজার ৪৪৪ নম্বর দাগে এসএ রেকর্ডের ৩১ নম্বর খতিয়ানের মালিক মফিজ উদ্দিন ও অফিল উদ্দিনের কাছ থেকে ১৯৭১ সালে তাঁর বাবা ও চাচা ৫৮ শতক জমির মধ্যে ৩৬ শতক কবলা দলিলের মাধ্যমে কেনেন। পরে মাঠ জরিপে তাঁদের নামে মাঠপর্চা হয় এবং মৌজার চূড়ান্ত প্রকাশনার পর গেজেটও প্রকাশিত হয়। এসব বৈধ কাগজপত্র থাকার পরও প্রতিপক্ষ জমিটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর।

তিনি বলেন, প্রশাসন দ্রুত বিষয়টি সমাধান না করলে যেকোনো সময় সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুল কাদের বলেন, জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি। বণ্টন অনুযায়ী সব শরিকেরই এতে অংশ পাওয়ার কথা। তাঁর দাবি, কৌশলে আব্দুল হাকিম জমিটি নিজের নামে কাগজপত্র করেছেন। এ বিষয়ে তাঁরাও থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছে। তাঁরা জমির ন্যায্য ভাগ চান।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬