ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু তহবিল ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ২২৩ টাকা বিএনপি নেতার করা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেপ্তার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৬৪ কারখানায় ছুটি বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ভূমিহীনদের নামে পুকুর বরাদ্দের দাবিতে মানববন্ধন, পুলিশি নির্যাতনের অভিযোগ কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম বার্তা, থাকছে ১০ ধরনের সুবিধা মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

বিইআরসির নির্ধারিত দর আজ রাত ৮টা থেকে কার্যকর

এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ২২৩ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি।

নতুন নির্ধারিত দাম আজ রাত ৮টা থেকে কার্যকর হবে। তবে ভোক্তাদের জন্য উদ্বেগের বিষয়, বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপিজি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ আগের মাস থেকেই রয়েছে।

এর আগে গত অক্টোবরে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় ওই সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হওয়ার অভিযোগ রয়েছে।

অর্থাৎ, নতুন দর কার্যকর হওয়ার আগেই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি কিনতে হচ্ছিল অনেক গ্রাহককে। এখন দাম আরও বাড়ানোর পর বাজারে বিক্রির প্রকৃত মূল্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই বড় প্রশ্ন।

বিইআরসি নির্ধারিত দামের সঙ্গে খুচরা বাজারের দামের এই ব্যবধান নিয়ন্ত্রণে কার্যকর তদারকি কতটা রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন মূল্য ঘোষণার পাশাপাশি নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে বাজার তদারকি জরুরি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিইআরসির নির্ধারিত দর আজ রাত ৮টা থেকে কার্যকর

এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ২২৩ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬