ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট চার দিন এলএনজি সরবরাহ কমবে, সারাদেশে গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা সিলেটে ডেঙ্গুর সংক্রমণে অক্টোবরেই ছাড়াল আগের ৯ মাসের রেকর্ড শ্রমিক অসন্তোষে কিছু শিল্প মালিক ও সংগঠনের ইন্ধন, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলায় ব্যবসায়ী নিহত পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টা নিষ্ক্রিয় থাকবে শুক্রাণু গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

চলতি বছরে প্রাণহানি ৪৩৩

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গুর সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। প্রতিদিনই বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার।

মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৯০০ জন। এ ছাড়া খুলনায় ২৯৪, চট্টগ্রামে ২৫২, বরিশালে ১৮৩, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৯৫, রংপুরে ৭১ এবং সিলেটে ২২ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন সিলেট বিভাগের।

হাসপাতালে চাপ বাড়ছেই

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৭ জন।

রোগীর এই ধারাবাহিক চাপ স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বাড়তি বোঝা তৈরি করছে। বিশেষ করে ঢাকা বিভাগে এক দিনে ৯০০ রোগী ভর্তি হওয়ার তথ্য রাজধানী ও আশপাশের এলাকায় সংক্রমণের ব্যাপকতা তুলে ধরছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু ব্যক্তিগত সতর্কতা যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জরুরি। জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলতি বছরে প্রাণহানি ৪৩৩

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬