ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে ডেঙ্গুর সংক্রমণে অক্টোবরেই ছাড়াল আগের ৯ মাসের রেকর্ড শ্রমিক অসন্তোষে কিছু শিল্প মালিক ও সংগঠনের ইন্ধন, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় হামলায় ব্যবসায়ী নিহত পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টা নিষ্ক্রিয় থাকবে শুক্রাণু গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কৃষকলীগ নেত্রী পুতুল রাণী কারাগারে উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন, সংকট পছন্দের বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব জাহাঙ্গীর পোশাক কারখানার উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রমিক অসন্তোষে কিছু শিল্প মালিক ও সংগঠনের ইন্ধন, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমিকদের মধ্যে চলমান অস্থিরতা সৃষ্টির পেছনে কিছু শিল্প মালিক ও সংগঠন জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় জড়িতদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে পতিত স্বৈরাচারের সমর্থক কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে সরকার লক্ষ্য করেছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ডিসেম্বরকেন্দ্রিক আলোচনার বিষয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার নিয়ম অনুযায়ী আবেদন জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ আবেদন করা হয়েছে। তারা আজই দেশে ফিরলেও আইনের আওতায় এনে আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘ডিসেম্বর-ডিসেম্বর’ বলে একটি আলোচনার আবহ তৈরির চেষ্টা চলছে। এর মাধ্যমে পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে, যা সফল হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসে সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে। কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরতে চাইলে দ্রুত ফিরতে পারেন। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করা হবে।

বৈঠকে তৈরি পোশাক খাতের চলমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষের কারণ এবং সংকট নিরসনে করণীয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রমিক নেতা শিমুল বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রমিক অসন্তোষে কিছু শিল্প মালিক ও সংগঠনের ইন্ধন, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬