ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বিদেশে বাংলাদেশের ভিসা আবেদনকারীরা প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দুই মেয়াদের পক্ষে সরকার কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা চার জেলায় নতুন ডিসি নিয়োগ, বদলি তিন জেলা প্রশাসক ‘লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেব’: এনসিপি নেতা জোবায়ের বঙ্গোপসাগরের ২৬ অফশোর ব্লকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের ৪৫ বছর আগে মৃত্যু, তবুও মামলার আসামি ৫ জন এখন যৌবন যার, দেশ গড়ার যুদ্ধে যাওয়ার সময় তার: মঈন খান দুর্গাপূজায় গুজব ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা, অপরাধীর পরিচয় আড়াল নয়: ধর্ম প্রতিমন্ত্রী

আলোচনায় এলে ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে ছাড়ের সুযোগ আছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধী দল সংবিধান সংশোধন প্রক্রিয়ার আলোচনায় অংশ নিলে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের বিষয়গুলোতে সমঝোতার ভিত্তিতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই সঙ্গে জাতীয় স্বার্থে সংবিধান সংশোধনের এই প্রক্রিয়ায় অংশ নিতে বিরোধী দলকে কমিটিতে প্রতিনিধি পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার বিষয়ে পরামর্শ পাওয়া গেছে। ঐতিহাসিক এই সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতে বিরোধী দলকে কমিটিতে নিজেদের প্রতিনিধির নাম জমা দেওয়ার অনুরোধ জানানো হবে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ভবিষ্যৎ ও এর গঠনপ্রক্রিয়া নিয়েও কথা বলেন বিশেষ কমিটির সভাপতি।

সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ও গঠনপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। বিষয়টি জাতীয় সংসদের ওপর ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, যাতে জনপ্রতিনিধিরা সার্বিক পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।

সংবিধান সংশোধনের ক্ষেত্রে শুধু রাজনৈতিক দলগুলোর মতামত নয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে পাওয়া পরামর্শও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মতামত ও পরামর্শ সংগ্রহ করা হচ্ছে। এসব মতামত বিবেচনায় নিয়েই সংবিধান সংশোধনের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।

এর আগে বিশেষ কমিটি জানিয়েছিল, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, সেগুলো বাস্তবায়নের পাশাপাশি যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলোও ভিন্নমতসহ বিবেচনায় রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলোচনায় এলে ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে ছাড়ের সুযোগ আছে: সালাহউদ্দিন

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬