ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪৫ বছর আগে মৃত্যু, তবুও মামলার আসামি ৫ জন এখন যৌবন যার, দেশ গড়ার যুদ্ধে যাওয়ার সময় তার: মঈন খান দুর্গাপূজায় গুজব ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা, অপরাধীর পরিচয় আড়াল নয়: ধর্ম প্রতিমন্ত্রী পুরুষের শরীরে জরায়ু-ফ্যালোপিয়ান টিউব, কীভাবে সম্ভব? আলোচনায় এলে ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে ছাড়ের সুযোগ আছে: সালাহউদ্দিন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত চাঁদাবাজি-সন্ত্রাস ঠেকাতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর পরীমনির জামিন বাতিল চেয়েছিল রাষ্ট্রপক্ষ, অভিযোগ গঠন ১৭ নভেম্বর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, পুরুষ রোগী বেশি দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

এখন যৌবন যার, দেশ গড়ার যুদ্ধে যাওয়ার সময় তার: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশ গড়ার কাজে তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, “এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধ।” দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তরুণদের সামনে বড় দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘Graduation Ceremony-2026’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ড. মঈন খান বলেন, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম তরুণদের ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করছে। এই প্রশিক্ষণকে তিনি দেশ গড়ার বৃহত্তর দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস তরুণদের আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে।

গ্র্যাজুয়েশন সম্পন্ন করা তরুণদের উদ্দেশে ড. মঈন খান বলেন, তাদের সামনে জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। সামনে থাকা বড় চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য তরুণদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এখন যৌবন যার, দেশ গড়ার যুদ্ধে যাওয়ার সময় তার: মঈন খান

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬