ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় দুই দফা রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে গাজী নজরুলের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি ও পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ও নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পর ২১ সেপ্টেম্বর গাজী নজরুলকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহারে মরিয়মের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এসব অভিযোগের ভিত্তিতেই আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়েছে। অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬