ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৩৬ জনের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৮ দিনেই মারা গেছেন ১৩৬ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন।

নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৪ জন ডেঙ্গু রোগী। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭০ হাজার ২৫৮ জন।

মাসভিত্তিক হিসাবে, সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। চলতি মাসের ২৮ দিনে মারা গেছেন ১৩৬ জন। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৩৬ জনের

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬