ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, শুরু সংস্কার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক পুরোপুরি দখলমুক্ত হয়েছে। হামলার চার দিন পর সোমবার থেকে ভবনটির সংস্কারকাজও শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে এ সংস্কারকাজ শুরু হয়।

হামলার ঘটনায় ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও এর মধ্যেই সীমিত পরিসরে সেবাও চালু করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। সোমবার ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরেই হাম-রুবেলার টিকাদান কার্যক্রম পরিচালনা করেন কর্মীরা।

এর আগে হামলার পর দুই থেকে তিন দিন ভবনের বাইরে থেকে টিকাদান কার্যক্রম চালাতে হয়েছিল। বর্তমানে ভবনের ভেতরে টিকাদান শুরু হলেও প্রসূতি মা ও শিশুদের অন্যান্য সেবা দিতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন কর্মীরা।

একজন টিকাদানকর্মী বলেন, আগের মতো শিশুদের টিকা দেওয়া যাচ্ছে না। রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শিশুদের মায়েদেরও। এতে তাদের ভোগান্তি হচ্ছে।

আরেক কর্মী বলেন, বর্তমানে মূলত ইপিআই কার্যক্রম, বিশেষ করে হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে। অন্যান্য সেবা এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।

এদিকে ক্লিনিক ভবনে থাকা ‘সমমনা দোকানদার সমবায় সমিতি’র ব্যানারও সরিয়ে ফেলা হয়েছে। এর জায়গায় লাগানো হয়েছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ব্যানার। তবে হামলার ক্ষত এখনো স্পষ্ট ভবনের বিভিন্ন অংশে।

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, হামলা ও লুটপাটে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি, সরঞ্জাম ও স্থাপনা পুনরুদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছে তারা।

রাড্ডা ক্লিনিকের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি, সরঞ্জাম ও ভবনের স্থায়ী সম্পদের বিষয়টি দেখতে হবে। ভবিষ্যতে যাতে তারা নিরাপদে কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে নিশ্চয়তাও প্রয়োজন।

ক্লিনিকটি পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, হামলায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত স্থাপনা সরিয়ে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তবে ভবন দখলমুক্ত ও সংস্কারকাজ শুরু হলেও রাড্ডা ক্লিনিকের পরিচালক ও কর্মীদের মধ্যে এখনো নিরাপত্তাহীনতা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, শুরু সংস্কার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬