ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে যুবদল-ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়। পরে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের কথিত নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী ফয়সাল, সদস্যসচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান রতন, সদস্যসচিব আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ এরশাদ আলী, সদস্যসচিব সুরুজ্জামান সুরুজ, উপজেলা তাঁতীদলের সদস্যসচিব বাবুল আক্তার বাবুল এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহেশপুরে যুবদল-ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬