ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্টে বললেন রাশেদ খাঁন

জামায়াতের কাছ থেকে ১০০ কোটি নিয়ে নির্বাচন করেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন। তার এই ১০০ কোটি টাকার দাবির পক্ষে পোস্টে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতের কাছ থেকে নেওয়া অর্থ পরিশোধের জন্যই এনসিপিকে এখন গণভিক্ষা কর্মসূচি চালাতে হচ্ছে এবং জামায়াতের পক্ষে রাজনৈতিকভাবে সক্রিয় হতে হচ্ছে। স্থানীয় নির্বাচন সামনে রেখে জামায়াত এনসিপিকে আর অর্থ দেবে না বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিএনপি এনসিপিকে জাতীয় পার্টির মতো বিরোধী দল হিসেবে দেখতে রাজি না হওয়ায় দলটি জামায়াতের সঙ্গে জোটে গেছে। তার মতে, এতে জামায়াত রাজনৈতিকভাবে লাভবান হয়েছে এবং এনসিপির সঙ্গে বিএনপির রাজনৈতিক দূরত্বও বেড়েছে।

রাশেদ খাঁন এনসিপির নেতৃত্বের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, অল্প সময়ের মধ্যেই দলটি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির দিকে ঝুঁকে পড়েছে। তবে পোস্টে করা এসব অভিযোগের বিষয়ে এনসিপি বা জামায়াতে ইসলামীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ছাড়া পোস্টে এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অর্থের উৎস ও জীবনযাপন নিয়ে নানা অভিযোগ তোলেন রাশেদ খাঁন। এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রামাণ্য নথি উপস্থাপন করেননি।

রাশেদ খাঁনের এনসিপি ও জামায়াতকে নিয়ে সমালোচনা অবশ্য নতুন নয়। এর আগেও তিনি এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক জোট ও সম্পর্ক নিয়ে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুক পোস্টে বললেন রাশেদ খাঁন

জামায়াতের কাছ থেকে ১০০ কোটি নিয়ে নির্বাচন করেছে এনসিপি

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬