নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আইনজীবী ইসরাত জাহান অমি রিটটি দায়ের করেন। রিটে বলা হয়েছে, কোনো মাদকাসক্ত ব্যক্তি যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে জন্য নির্বাচনি বিধিমালা সংশোধন করে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রয়োজন।
এতে আরও বলা হয়েছে, সরকারি হাসপাতাল অথবা স্বীকৃত (সার্টিফাইড) ল্যাবরেটরিতে ডোপ টেস্টের ব্যবস্থা করা যেতে পারে। নির্বাচনে প্রার্থিতা যাচাইয়ের অংশ হিসেবে এ পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়টি রিটে তুলে ধরা হয়েছে।






















