ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ৯৯, নতুন আক্রান্ত ১,৩১০ ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ পাহাড়-ঝরনা-পাথরের সৌন্দর্যে ভাটা, সিলেটের পর্যটনকেন্দ্রগুলো কি হারাচ্ছে রূপ? লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪ একই দিনে দুই শিশুকে ঘিরে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার দালালের খপ্পর এড়িয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান বরিশাল বিভাগীয় কমিশনারের সাংবাদিক গ্রেপ্তারে লাগতে পারে আদালতের অনুমতি, নতুন সিদ্ধান্ত ঢাকায় কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ৯৯, নতুন আক্রান্ত ১,৩১০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত ১ হাজার ৯৯ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৩০৮ জনের।

এ ছাড়া এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই যুক্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ৯৯, নতুন আক্রান্ত ১,৩১০

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬