সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগ্রহী প্রার্থীরা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করতে পারবেন।
শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
এ ছাড়া, আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।



























