ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার জেলায় নতুন ডিসি নিয়োগ, বদলি তিন জেলা প্রশাসক ‘লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেব’: এনসিপি নেতা জোবায়ের বঙ্গোপসাগরের ২৬ অফশোর ব্লকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের ৪৫ বছর আগে মৃত্যু, তবুও মামলার আসামি ৫ জন এখন যৌবন যার, দেশ গড়ার যুদ্ধে যাওয়ার সময় তার: মঈন খান দুর্গাপূজায় গুজব ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা, অপরাধীর পরিচয় আড়াল নয়: ধর্ম প্রতিমন্ত্রী পুরুষের শরীরে জরায়ু-ফ্যালোপিয়ান টিউব, কীভাবে সম্ভব? আলোচনায় এলে ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে ছাড়ের সুযোগ আছে: সালাহউদ্দিন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত চাঁদাবাজি-সন্ত্রাস ঠেকাতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

‘লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেব’: এনসিপি নেতা জোবায়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

এনসিপির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জোবায়ের সরদার

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে দলীয় নেতা-কর্মীদের ওপর আবার হামলা হলে ‘লাশের বদলে লাশ’ এবং পুলিশ ব্যবস্থা না নিলে থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক জোবায়ের সরদার।

সোমবার রাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ের সামনে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে জোবায়ের সরদারকে বলতে শোনা যায়, “আমার একটা নেতা-কর্মীর গায়ে হাত তোলে, আমি লাশের বদলে লাশ নেব। … আবার হাত উঠলে আমি থানার ইট পর্যন্ত খুলে নিয়ে যাব।”

এর আগে সদর উপজেলার বক্তাবলীতে এনসিপি নেতা তৌহিদুল ইসলামসহ কয়েকজনের ওপর হামলার ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগ তুলে দলটির নেতা-কর্মীরা ফতুল্লা মডেল থানার সামনে জড়ো হন।

হামলার পর থানার সামনে জড়ো নেতা-কর্মীরা

সোমবার রাতে বক্তাবলী বাজার এলাকায় এনসিপির জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন এনসিপির সংগঠক তৌহিদুল ইসলামসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ ওঠে।

এনসিপির অভিযোগ, অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের প্রতিবাদ করায় তৌহিদুলের ওপর হামলা চালানো হয়। তাঁকে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও বিএনপি নেতা হালিম আজাদ তা অস্বীকার করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফতুল্লা মডেল থানার ওসির কার্যালয়ের সামনে জোবায়ের সরদারসহ এনসিপির কয়েক ডজন নেতা-কর্মী অবস্থান করছেন। তাঁর বক্তব্যের সময় উপস্থিত নেতা-কর্মীদের স্লোগান দিতেও শোনা যায়।

‘নেতা-কর্মীদের শান্ত করতেই বলেছি’

জোবায়ের সরদার বলেন, হামলায় তাঁদের নেতা-কর্মীরা রক্তাক্ত হয়েছেন। এ ঘটনায় কয়েক শ নেতা-কর্মী থানার সামনে জড়ো হয়েছিলেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল।

তাঁর দাবি, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে সময় নেতা-কর্মীদের শান্ত করতে তিনি ওই বক্তব্য দেন।

জোবায়ের সরদার বলেন, তাঁদের নেতা-কর্মীদের ওপর আবার হামলা হলে এবং পুলিশ ব্যবস্থা না নিলে কঠোর প্রতিক্রিয়ার কথা তিনি জানিয়েছেন। তাঁর দাবি, হামলার ঘটনায় পুলিশ মামলা নিলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, বক্তাবলী এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপির দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এনসিপির নেতা-কর্মীরা থানার সামনে এসে স্লোগান দেন।

জোবায়ের সরদারের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বক্তাবলী দ্বীপাঞ্চল হওয়ায় সেখানে পর্যাপ্ত পুলিশ থাকে না। পুলিশের কোনো গাফিলতি নেই বলেও দাবি করেন তিনি। তবে জোবায়ের সরদারের বক্তব্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মামলায় বিএনপি নেতাসহ ১৬ জনের নাম

হামলার ঘটনায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এজাহার অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর বিকেলে বক্তাবলী ইউনিয়নের গঙ্গানগর এলাকায় দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন বাদী ও তাঁর সহযোগীরা। পরে মধ্যনগর এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাঁরা বিষয়টি প্রতিহত করতে পুলিশ ফাঁড়িতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

পরে রাত সাড়ে আটটার দিকে বক্তাবলী বাজারে পৌঁছালে আসামিরা তাঁদের পথরোধ করে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তৌহিদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় তাঁর মুঠোফোন ও ২২ হাজার ৩০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা হালিম আজাদ অবশ্য তা অস্বীকার করে ঘটনাটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেব’: এনসিপি নেতা জোবায়ের

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬