ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁদাবাজি-সন্ত্রাস ঠেকাতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম-খুনসহ নানা সামাজিক অনাচার বাড়ছে এবং এসব ঠেকাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার জন্য মানুষ জীবন দিয়েছে, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও মানুষ প্রকৃত মুক্তি পায়নি। একই নীতিতে দেশ পরিচালিত হতে থাকলে স্বাধীনতার হীরকজয়ন্তী কিংবা শতবর্ষ উদযাপন করা সম্ভব হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন তিনি।

রেজাউল করীম বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার দিন দিন বাড়ছে। এসব অনাচার দূর করতে সরকার ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য, জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় বসিয়ে দেখেছে। কিন্তু প্রচলিত নীতিতে কোনো দলই রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের কথা পরে ভুলে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নীতির সঙ্গে আপস করেনি, ভবিষ্যতেও করবে না। নীতির পরিবর্তনের মাধ্যমেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব—এমন প্রত্যাশা থেকে জনগণ তাদের দলের দিকে তাকিয়ে আছে বলে দাবি করেন তিনি।

সম্মেলনে আইএবির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর রাজনীতিতে আর চাঁদাবাজি ও প্রতারণা থাকবে না—এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে সেই কাঙ্ক্ষিত পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা ও বিলম্ব করছে বলেও অভিযোগ করেন গাজী আতাউর রহমান। তার দাবি, এভাবে চলতে থাকলে জনগণের মধ্যে বড় ধরনের ক্ষোভ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপন এজেন্ডা নেই। দলটি অতীতেও, বর্তমানেও এবং ভবিষ্যতেও প্রকাশ্যেই বলে আসছে যে তারা ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে চায়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আইএবির সভাপতি শেখ ফজলে বারী মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কেএম শরিয়তউল্লাহ।

এতে আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামসহ দলটির মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদাবাজি-সন্ত্রাস ঠেকাতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬