ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকি-ধামকি দিয়ে জনগণকে রোধ করা যাবে না: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুমকি-ধামকি দিয়ে বাংলাদেশের জনগণকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ওই রায় কার্যকর করতে জনগণ আগ্রহী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ আয়োজন করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘হুমকি-ধামকি দিয়ে বাংলাদেশের জনগণকে রোধ করা যাবে না। শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, বাংলাদেশের জনগণ সেই রায় কার্যকর করতে চায়।’

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় খুন-গুম ও হত্যার ঘটনা ঘটেছে। তার দাবি, জনগণ ঐক্যবদ্ধভাবে ওই সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে।

শেখ হাসিনার উদ্দেশে টুকু বলেন, ‘আপনার যে ফাঁসির রায় হয়েছে, সেই রায় বাংলাদেশের জনগণ কার্যকর করতে চায়। যে পরিমাণ খুন-গুম করেও কোনো অনুশোচনা নেই, তাকে দেশের মানুষ ছেড়ে দেবে না।’

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

মানিকগঞ্জে খাল খনন ও মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতেই এসব কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আজ যাদের বকনা বাছুর বিতরণ করছি, এগুলো যদি ঠিকভাবে লালন-পালন করা হয়, একসময় তারা খামারিতে রূপান্তরিত হবেন। নিজেরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।’

বিএনপিকে জনবান্ধব দল হিসেবে উল্লেখ করে টুকু বলেন, দলটি ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করে।

বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্র যাতে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রই যেন এই দেশে করতে না পারে। আমরা যদি সজাগ থাকি, ষড়যন্ত্র করে লাভ হবে না।’

অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান উপস্থিত ছিলেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২৫ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হুমকি-ধামকি দিয়ে জনগণকে রোধ করা যাবে না: প্রতিমন্ত্রী টুকু

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬