ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন নৈরাজ্য কমেছে: তথ্য উপদেষ্টা সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা হয়নি নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ বাংলাদেশি বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্ক প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা অভিমানে ঘর ছাড়ে তিন সহপাঠী, সীমান্তের পথে কুড়িগ্রামে গিয়ে উদ্ধার বসত বাড়িতে পুঁতে রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন নৈরাজ্য কমেছে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে নৈরাজ্য ও সহিংসতা অনেকটাই কমে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি, কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমানে আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমে এসেছে। এই সরকার পুলিশ বাহিনীকে যে পরিস্থিতির মধ্যে পেয়েছে, সেটাকে বিবেচনায় নিয়ে আমি বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী তার সর্বোচ্চ চেষ্টা করছেন। বাহিনীও চেষ্টা করছে। তারা ভালো কাজ করছেন বলে আমরা মনে করি।’

তবে এখনো কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে বলেও স্বীকার করেন তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, যেখানে যেখানে এমন ঘটনা ঘটছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমান সময়ের সঙ্গে তুলনা করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের সময়কার পরিস্থিতির প্রসঙ্গ টানেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ওই সময় পুলিশ বাহিনী কার্যত বিধ্বস্ত অবস্থায় ছিল।

তার ভাষায়, ‘অন্তর্বর্তী সরকারের সময় একটা নৈরাজ্য ছিল। আগে অ্যানার্কি মনে হতো।’

ওই সময় বিভিন্ন স্থানে সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে আগুন দেওয়ার ঘোষণা দেওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা তা চলেছে এবং পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে তিনি মনে করেন।

তিনি বলেন, কোনো সংবাদপত্রের মতাদর্শ নিয়ে কারও দ্বিমত থাকতে পারে। কিন্তু ঘোষণা দিয়ে কোনো প্রতিষ্ঠানে হামলা বা আগুন দেওয়ার ঘটনা ঘটলে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা থাকা উচিত ছিল।

অন্তর্বর্তী সরকারের সময় মাজার ভাঙা, ফুটবল খেলা বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন নাটক ও মেলা বন্ধ হওয়ার ঘটনাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, প্রকাশ্যে ঘোষণা দিয়ে কোথাও ফুটবল খেলা যাবে না বলা হয়েছে। কোথাও নাটক, মেলা বন্ধ হয়েছে।

বর্তমান সরকারের সময়ও দুই-তিনটি নৈরাজ্যের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি। তবে তার দাবি, আগের সময়ের তুলনায় পরিস্থিতি অনেকটাই ভালো।

‘এটা ঘটাও উচিত হয়নি। কিন্তু আমি বলছি, ওটার সঙ্গে যদি তুলনা করি, মাচ বেটার ডিসিশন’— বলেন জাহেদ উর রহমান।

সংবাদ সম্মেলনে দেশে এলপিজি সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে তিনি জানান, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই।

এ ছাড়া এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে এ সহযোগিতা এগিয়ে যাবে।

সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে দেশে অপতথ্যের প্রবাহও অনেকটা কমে আসবে বলে সরকার আশাবাদী বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন নৈরাজ্য কমেছে: তথ্য উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬