ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশি বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্ক প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা অভিমানে ঘর ছাড়ে তিন সহপাঠী, সীমান্তের পথে কুড়িগ্রামে গিয়ে উদ্ধার বসত বাড়িতে পুঁতে রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ বাবা খুঁটিতে বাঁধা, হাতে চা-রুটি ছোট্ট মেয়ের—কী ঘটেছিল সেখানে? টানা ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রামে অর্ণবের মৃত্যু রহস্যের কিনারা নেই, পরিবারের দাবি হত্যা—পুলিশ বলছে আত্মহত্যার সম্ভাবনা প্রতি মাসেই ভ্যাট রিটার্ন, নিয়মে আবার পরিবর্তন আনছে সরকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফরের জন্য যথাযথ সময় দিতে হবে। দুই দেশের প্রধানমন্ত্রী যখন উপযুক্ত মনে করবেন, তখনই এ সফর হবে।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দীনেশ ত্রিবেদী।

হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, তাদের সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ে উঠেছে। বৈঠকে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। বৈঠকটি নিয়ে তিনি ভালো অনুভূতি প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, ‘আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে।’ তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী যখন মনে করবেন, তখনই সফরটি অনুষ্ঠিত হবে।

এর আগে ভারতীয় হাইকমিশনার একাধিকবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের আমন্ত্রণ বহাল রয়েছে। সেপ্টেম্বরের শুরুতেও তিনি বলেছিলেন, উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন এবং এ বিষয়ে তারেক রহমান আমন্ত্রণের কথা জানেন।

এদিকে, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও বেড়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী ধারায় এগিয়ে নিতে তারা আগ্রহী।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার রয়েছে।

দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক যোগাযোগের মধ্যেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬