ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্ণবের মৃত্যু রহস্যের কিনারা নেই, পরিবারের দাবি হত্যা—পুলিশ বলছে আত্মহত্যার সম্ভাবনা প্রতি মাসেই ভ্যাট রিটার্ন, নিয়মে আবার পরিবর্তন আনছে সরকার বকশীগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার ‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’: পিডিবির সেই প্রকৌশলী বরখাস্ত অনিয়ম ধরতে বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ সাংবাদিকদের অধিকার ও ওয়েজবোর্ড বাস্তবায়নে কাজ করছে সরকার মহেশপুরে যুবদল-ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেছে ১৩৬ জনের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতি মাসেই ভ্যাট রিটার্ন, নিয়মে আবার পরিবর্তন আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়মে আবারও পরিবর্তন আনছে সরকার। এখন থেকে তিন কর মেয়াদ শেষে নয়, প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের জন্য খসড়াটি উপস্থাপন করা হয়।

সংশোধনের ফলে প্রতি তিন কর মেয়াদ শেষে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান বাতিল করে আগের নিয়ম পুনর্বহাল হবে। অর্থাৎ, প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যেই করদাতাকে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

তবে রিটার্ন দাখিলের ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে রিটার্ন দাখিলের সুযোগ পাবে।

সরকারের মতে, মাঠপর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় আরও গতিশীলতা আনতে এ পরিবর্তন আনা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতি মাসেই ভ্যাট রিটার্ন, নিয়মে আবার পরিবর্তন আনছে সরকার

সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬