ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বকশীগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

বকশিগঞ্জ (জামালপুর ) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. রিফাত মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়ার বেটিং-সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রিফাত মিয়া উপজেলার পুরান বাট্টাজোড় এলাকার মো. মনজুরুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়ার বেটিং-সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) অফিসার ইনচার্জ সজীব রহমান বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বকশীগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬