ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ বাংলাদেশি বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্ক প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা অভিমানে ঘর ছাড়ে তিন সহপাঠী, সীমান্তের পথে কুড়িগ্রামে গিয়ে উদ্ধার বসত বাড়িতে পুঁতে রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ বাবা খুঁটিতে বাঁধা, হাতে চা-রুটি ছোট্ট মেয়ের—কী ঘটেছিল সেখানে? টানা ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রামে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ছয় প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ঘোষণা দেন।

জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। যাচাই শেষে ছয়জনের মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মির্জা ফয়সল আমিন, বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

মনোনয়ন বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ জন্য নির্বাচনে অংশ নেওয়া সব দল ও প্রার্থীর সহযোগিতা কামনা করেন তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোটগ্রহণের জন্য ১৮৫টি ভোটকেন্দ্রে ৯৮৯টি বুথ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ

সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬