ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বিদেশে বাংলাদেশের ভিসা আবেদনকারীরা প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দুই মেয়াদের পক্ষে সরকার কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা চার জেলায় নতুন ডিসি নিয়োগ, বদলি তিন জেলা প্রশাসক ‘লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেব’: এনসিপি নেতা জোবায়ের বঙ্গোপসাগরের ২৬ অফশোর ব্লকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের ৪৫ বছর আগে মৃত্যু, তবুও মামলার আসামি ৫ জন এখন যৌবন যার, দেশ গড়ার যুদ্ধে যাওয়ার সময় তার: মঈন খান দুর্গাপূজায় গুজব ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা, অপরাধীর পরিচয় আড়াল নয়: ধর্ম প্রতিমন্ত্রী

পাঁচ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে দেশের পাঁচ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, অতিবৃষ্টির কারণে এসব জেলার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, বঙ্গোপসাগরের একাংশ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬