ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বিদেশে বাংলাদেশের ভিসা আবেদনকারীরা প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দুই মেয়াদের পক্ষে সরকার কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা চার জেলায় নতুন ডিসি নিয়োগ, বদলি তিন জেলা প্রশাসক ‘লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেব’: এনসিপি নেতা জোবায়ের বঙ্গোপসাগরের ২৬ অফশোর ব্লকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের ৪৫ বছর আগে মৃত্যু, তবুও মামলার আসামি ৫ জন এখন যৌবন যার, দেশ গড়ার যুদ্ধে যাওয়ার সময় তার: মঈন খান দুর্গাপূজায় গুজব ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা, অপরাধীর পরিচয় আড়াল নয়: ধর্ম প্রতিমন্ত্রী

ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বিদেশে বাংলাদেশের ভিসা আবেদনকারীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ভিসা আবেদনের কেন্দ্রীয় পোর্টাল অচল হয়ে পড়ায় বিদেশে ভিসা আবেদনকারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবেদন জমা দেওয়া ও ভিসা প্রক্রিয়াকরণে বিলম্বের কারণে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি মিশনগুলোকে জরুরি নোটিসও দিতে হয়েছে।

আবেদনকারীদের কাছ থেকে ফোন ও ই-মেইলে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন বিদেশে বাংলাদেশের কয়েকটি মিশনের কর্মকর্তারা। তবে পোর্টালটি কবে নাগাদ পুরোপুরি সচল হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি পাসপোর্ট অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে চেষ্টা করেও বাংলাদেশ সরকারের ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণের কেন্দ্রীয় পোর্টাল visa.gov.bd-তে প্রবেশ করা যায়নি।

কারিগরি সমস্যায় পাঁচ দিন অচল

মঙ্গলবার দুপুরে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) এ টি এম আবু আসাদ বলেন, কারিগরি সমস্যার কারণে তৈরি হওয়া জটিলতা নিরসনে কাজ চলছে।

তবে ঠিক কী ধরনের কারিগরি সমস্যার কারণে পোর্টালটি অচল হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার থেকে এ সমস্যা শুরু হয়। সার্ভার কাজ না করায় অনলাইনে ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ বন্ধ ছিল।

টানা পাঁচ দিন অচল থাকার পর মঙ্গলবার সীমিত পরিসরে সিস্টেম চালুর কথা জানানো হলেও বিদেশে বাংলাদেশের মিশনগুলোর কর্মকর্তারা বলছেন, সীমিত পরিসরে কিছু কার্যক্রম শুরু হলেও নতুন ভিসা আবেদন জমা দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি।

বিভিন্ন মিশনের জরুরি নোটিস

কারিগরি জটিলতার কারণে ভিসা ও সংশ্লিষ্ট সেবা ব্যাহত হওয়ায় বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশন আবেদনকারীদের সতর্ক করে নোটিস দিয়েছে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ২৩ সেপ্টেম্বরের জরুরি নোটিসে বলা হয়, সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি জটিলতার কারণে ‘নো ভিসা রিকোয়্যার্ড’ (এনভিআর) ও ভিসা প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে বিলম্ব হচ্ছে।

জটিলতা দ্রুত সমাধানের চেষ্টা চলছে জানিয়ে হাইকমিশন আবেদনকারীদের পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সময় দেওয়ার অনুরোধ করেছে।

জার্মানির বার্লিন, থাইল্যান্ডের ব্যাংকক ও পর্তুগালের লিসবনসহ বিভিন্ন দেশে বাংলাদেশের মিশন থেকেও একই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সোমবার ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং ভিসা-সংক্রান্ত সেবা গ্রহণে সমস্যার মুখে পড়তে পারেন।

কারিগরি দল দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে জানিয়ে দূতাবাসটি সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত জরুরি ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বিদেশে বাংলাদেশের ভিসা আবেদনকারীরা

সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬