ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সাংবাদিকের না-বলা কষ্ট নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা   পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান, জাতিসংঘ অধিবেশনে যোগদান একই ঘরে চার লাশ, তবু রয়ে গেছে প্রশ্ন—রংপুরের গণপতি পরিবারের হত্যার নেপথ্যে কী? সংবিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন, অতীতের মতো নির্বাচন হবে না পদোন্নতিতে দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কালিহাতীতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬ দোকান নিখোঁজের চার দিন পর জঙ্গলে মিলল নারীর অর্ধগলিত মরদেহ রেলস্টেশনে মিলল ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য, জব্দ যৌথ বাহিনীর

ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, হ্যারি কেনদের আবেদন খারিজ! ফের বিতর্ক

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপে রেফারিং ও শাস্তি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ফিফার সাম্প্রতিক সিদ্ধান্ত। মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি প্রত্যাহারের পর একই ধরনের সুবিধা চেয়েও ব্যর্থ হয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী, বেলজিয়ামের বিপক্ষে প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর খেলার সুযোগ ছিল না। তবে পরে ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করে, ফলে তিনি খেলতে পারেন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এই সিদ্ধান্ত আসে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিশ্ব ফুটবলে পক্ষপাতের অভিযোগ আরও জোরালো হয়।

এই ঘটনার পর ইংল্যান্ডও তাদের ডিফেন্ডার জ্যারেল কুয়ানশার লাল কার্ড প্রত্যাহারের আবেদন জানায়। শুধু ফুটবল কর্তৃপক্ষই নয়, ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্যও ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি বিবেচনার অনুরোধ করেন। এমনকি ফিফার সিদ্ধান্তের ব্যাখ্যাও চাওয়া হয়।

ফ্রান্সও একই পথে হাঁটে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে মাইকেল ওলিসের হলুদ কার্ড বাতিলের আবেদন করা হলেও তা গ্রহণ করেনি ফিফা।

শেষ পর্যন্ত ইংল্যান্ড ও ফ্রান্স—কোনো দেশই কাঙ্ক্ষিত সুবিধা পায়নি। ফিফা জ্যারেল কুয়ানশার লাল কার্ড বহাল রাখার পাশাপাশি তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞাও দিয়েছে। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল তো বটেই, দল সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

এদিকে বালোগানের শাস্তি শিথিলের ঘটনায় বিশ্ব ফুটবলে সমতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সমালোচকদের দাবি, এক দেশের ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য না হওয়ায় ফিফার অবস্থান নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, হ্যারি কেনদের আবেদন খারিজ! ফের বিতর্ক

সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬