ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

মার্কিন মুলুকে কোটি কোটি ডলারের লেনদেন মেসিদের! তদন্তে এফবিআই

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে রেফারিং বিতর্কের মধ্যেই এবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আর্থিক লেনদেন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে কোটি কোটি ডলারের লেনদেনের অভিযোগে বিষয়টি তদন্ত করছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই বলে দাবি করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওঁ

প্রতিবেদনে বলা হয়েছে, এএফএর সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার নেতৃত্বাধীন প্রশাসনের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করতে গিয়ে কয়েক মাস ধরে বিভিন্ন নথি যাচাই করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক TurProEnter LLC নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বড় অঙ্কের অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিক থেকে কয়েক মাসে যুক্তরাষ্ট্রের পাঁচটি ব্যাংক হিসাব ব্যবহার করে প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ওই প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এই অর্থ কী উদ্দেশ্যে ব্যয় করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

যেহেতু লেনদেনগুলো যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হয়েছে, তাই সম্ভাব্য আর্থিক অনিয়ম বা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এফবিআই তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে এর আগেও কর–সংক্রান্ত অভিযোগ উঠেছিল। নতুন এই তদন্ত সেই বিতর্ককে আরও জোরালো করেছে।

অন্যদিকে, বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা নিয়েও বিতর্ক চলছে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে নাটকীয়ভাবে হারের পর মিশরের কোচ হোসাম হাসান অভিযোগ করেন, তার দলকে “অন্যায্যভাবে” হারানো হয়েছে এবং ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে।

তবে এ পর্যন্ত এফবিআই, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন মুলুকে কোটি কোটি ডলারের লেনদেন মেসিদের! তদন্তে এফবিআই

সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬