ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম পুলিশের বাড়ীতে গাঁজার চাষ, গ্রেফতার ২

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে গ্রাম পুলিশের বাড়ী থেকে তাজা গাঁজার গাছ ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু’জনকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

শনিবার (২৭ জুন) রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও বালিঘাটা ইউনিয়নের পুটার বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার পূর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের পুত্র গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) ও বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের মৃত মনসুর আলীর পুত্র লিটন(২৫)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ জানান গ্রাম পুলিশ আমিনের বসত বাড়ীতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। অপরদিকে সন্ধ্যায় পৃথক এক অভিযানে উপজেলা বালিঘাটা ইউনিয়নের পল্লী বিদ্যুত মোড় সংলগ্ন পুটারিল গ্রামে লিটের বাড়ীতে অভিযান চালিয়ে ১০ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে থানায় মাদক মামলা রুজ্জু করা রয়েছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রাম পুলিশের বাড়ীতে গাঁজার চাষ, গ্রেফতার ২

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬