হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আগামী ১৫ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এদিন মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে আদালত প্রতিবেদন জমার জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে, গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবির দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) অসন্তোষ প্রকাশ করে আদালতে নারাজি আবেদন করেন।
পরে আদালত ওই নারাজি আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। সেই অনুযায়ী সিআইডি অধিকতর তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।




















