ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বরের শেষেই ডেঙ্গুর ‘পিক’, ঝুঁকিতে ১৫ জেলা ‘আমি সাংবাদিকদের অভিভাবক নই, সহকর্মী’ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগবে না আ’ লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ভাই-বোনসহ ৪ জনের পৃথিবীর আলো দেখা হলো না অনাগত সন্তানের, ডেঙ্গুতে মৃত্যু স্কুল শিক্ষিকার পদ্মায় ইলিশের আকাল! চাহিদা মেটাতে ভারতে থেকে আসছে টন টন মাছ বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোদির সঙ্গে হাত মিলিয়ে ফের রং বদলাবেন জিনপিং?

‘আমি সাংবাদিকদের অভিভাবক নই, সহকর্মী’

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের পাশে দাঁড়াতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমি সাংবাদিকদের অভিভাবক নই, আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা এমনকি জেলা পর্যায়ে যারা আর্থিক সহযোগিতা চান, তাদের সহযোগিতা দিয়ে থাকি।’

তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বর্তমানে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নীতিগতভাবে ২৫ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি বছর পুরো অর্থ দেওয়া সম্ভব হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ বছর পুরোটা না হলেও আগামী বছর ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে তিনি আশাবাদী।

দেশে সারের কোনো সংকট নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি বলেন, এই অঞ্চলের প্রায় ৮০ শতাংশ জমিতে সারের প্রয়োজন রয়েছে। বর্তমানে যারা সার ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেই ভিন্ন মতের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তারপরও সরকার তাদের সঙ্গে বসে কাজ করছে।

জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘আমি সাংবাদিকদের অভিভাবক নই, সহকর্মী’

সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬