ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ভাই-বোনসহ ৪ জনের পৃথিবীর আলো দেখা হলো না অনাগত সন্তানের, ডেঙ্গুতে মৃত্যু স্কুল শিক্ষিকার পদ্মায় ইলিশের আকাল! চাহিদা মেটাতে ভারতে থেকে আসছে টন টন মাছ বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোদির সঙ্গে হাত মিলিয়ে ফের রং বদলাবেন জিনপিং? পুলক দা’র অভিমান নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ, জয় বাংলাদেশের অতিরিক্ত দামে সার বিক্রি, জামালপুরে ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা ‘শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না’ স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, ৩ বিষয়ে ১০০ নম্বরের লড়াই

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ভাই-বোনসহ ৪ জনের

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ভাই-বোনসহ চারজন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও সাতজন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাঁদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ।

বিয়ের আনন্দ শেষে ফিরছিলেন বাড়ি

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন তাঁরা।

রাত দুইটার দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছায়। এ সময় ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলে দুজন, হাসপাতালে আরও দুজনের মৃত্যু

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ মারা যান।

গুরুতর আহত অবস্থায় অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসের চালক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন।

আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কাভার্ড ভ্যান জব্দ, চালক-সহকারী পলাতক

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ভাই-বোনসহ ৪ জনের

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬