জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-রামদা উদ্ধার, পালাল ডাকাত দল

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া ফিপ্রি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও দুটি ধারালো রামদা উদ্ধার করেছে র্যাব-৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোনাপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দলের সদস্যরা সঙ্গে থাকা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও দুটি ধারালো রামদা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

























