ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিকসে মোদির ১০ দফা রোডম্যাপ, গ্লোবাল সাউথকে নেতৃত্ব দিতে চায় ভারত সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-রামদা উদ্ধার, পালাল ডাকাত দল ২০২৮-এ নতুন কারিকুলাম, বদলাবে কি প্রাথমিক শিক্ষার চিত্র? নারীদের নির্বিঘ্ন চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের বড় প্রাপ্তি: রিজভী দুমকিতে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে মাঠে নামছে কাবাডি, ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা ‘তরুণরা চাইলে দেশ বদলে দিতে পারে, ২০২৪ সালেই তা দেখিয়েছে’ চিনের বন্ধুত্বের বার্তা, ‘মতপার্থক্য আলোচনায় মিটিয়ে নেব’ দেশজুড়ে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রার্থী মানুষের পাশে দাঁড়িয়ে সরকারি খরচে আইনি সহায়তা দিয়ে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। সংস্থাটির মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন আইনি সহায়তা ও পরামর্শ পেয়েছেন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে ২০০৯ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সরকারি আইনগত সহায়তার বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ৩১ হাজার ২২২ জন। দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এ সেবা পেয়েছেন ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন এবং সরকারি আইনগত সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার ১৬৬৯৯-এর মাধ্যমে ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন আইনি পরামর্শ পেয়েছেন।

অনলাইন প্ল্যাটফর্ম, যার মধ্যে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে দেওয়া আইনি পরামর্শও রয়েছে, সেখান থেকে সহায়তা পেয়েছেন ৩৮০ জন।

পাশাপাশি আইনগত অধিকার ও সেবা সম্পর্কে সচেতনতা তৈরির বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সচেতন করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জনকে।

সব মিলিয়ে, সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন।

আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ ও বিচারপ্রার্থী মানুষের কাছে ন্যায়বিচারের সুযোগ সহজলভ্য করতেই ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি অর্থে এসব সেবা দেওয়া হয়।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে। অর্থের অভাবে যাতে কোনো নাগরিক আইনি প্রতিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এ সরকারি সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন

সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬